NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রো‌হিঙ্গা ইস্যুতে আঞ্চলিক সংকট তৈরির ‘শঙ্কা’ দেখছে চীন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:৪৯ পিএম

>
রো‌হিঙ্গা ইস্যুতে আঞ্চলিক সংকট তৈরির ‘শঙ্কা’ দেখছে চীন

সঠিক সময়ে রোহিঙ্গা সংকটের সমাধান না করতে পারলে আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা দেখছে চীন। সেজন্য এ সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার‌কে নি‌য়ে কাজ করছে দেশ‌টি।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি‌মিং। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক ইস্যু। এই সংকটের মধ্যস্থতা করছে চীন। চীনের প্রধান লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন। সেজন্য চীন এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করছে।

অনেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় না বলেও অভিযোগ করেন রাষ্ট্রদূত জি‌মিং। তিনি বলেন, কো‌নো কো‌নো পক্ষ রো‌হিঙ্গা‌দের প্রত‌্যাবর্তন চায় না। এখানে অনেক পক্ষ জড়িয়ে গেছে। তারা গঠনমূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে নয়।

 

চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

লি জি‌মিং বলেন, চীন এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং মিয়ানমারের সঙ্গে কাজ করছে। চীন এ বিষয়ে সবাইকে জানিয়ে কাজ করার পক্ষে নয়। চীন নীরবে কাজ করে যাচ্ছে। আমরা চাইব, রোহিঙ্গারা যেন নিরাপদ এবং স্বেচ্ছায় তাদের নিজ ভূমে ফিরে যায়।

রাষ্ট্রদূত বলেন, সমস্যার সমাধান দ্বিপাক্ষিকভাবে হওয়া উচিত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হোক, এটিই চীনের চাওয়া।