NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩৮


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৮:৫৬ এএম

>
নিউইয়র্কে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৮ জন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোকে এমন তথ্য জানায় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লরা কাভাংয়ের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ৫২ নং সড়কের একটি বাড়িতে আগুন লাগে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে যে লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, সেটি ছোট বৈদ্যুুতিক যানবাহনগুলোতে ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিসের চিফ ফায়ার মার্শাল ডান ফ্লাইন সিএনএনকে বলেছেন, এ বছর ছোট যানে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে ২০০টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ই-বাইক এবং ইলেকট্রনিক্স স্কুটারের মতো বাহনগুলো ছোট যানের (মাইক্রোমোবিলিটি ডিভাইসের) অংশ হতে পারে।

তিনি আরও বলেছেন, শুধুমাত্র এ বছর এ ব্যাটারি থেকে ঘটা দুর্ঘটনায় ছয়জন মানুষ নিহত হয়েছেন।

চিফ ফায়ার মার্শাল ডান ফ্লাইন জানিয়েছেন, তারা সন্দেহ করছেন প্রথম যে অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগে সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি সংবলিত কোনো যান ছিল এবং সেগুলো মেরামত করা হচ্ছিল। সেই ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন লাগে এবং পরবর্তীতে এটি আরও ছড়িয়ে পড়ে।