NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ : তদন্ত করে ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ১২:৩৮ পিএম

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ : তদন্ত করে ব্যবস্থা

ঢাকা: সারা দেশে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে গতকাল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনেই ঢাকা ও কুমিল্লা বোর্ডের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি।

 

 

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় নিতে হবে- সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। সাম্প্রদায়িক উসকানিমূলক কোনো বিষয় যেন যুক্ত না থাকে- সে বিষয়েও সেখানে বলা হয়েছে। দুঃখজনক বিষয় হলো, কোনো একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন। এই প্রশ্ন হয়তো মডারেটরের চোখ এড়িয়ে গেছে কিংবা তিনিও এটি স্বাভাবিকভাবে নিয়েছেন। ’

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দীপু মনি বলেন, আমরা চিহ্নিত করছি কোন সেটার বা মডারেটর এই প্রশ্নটি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। কোনো পরীক্ষার প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি থাকলে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই আমরা চিহ্নিত করছি কারা এর সঙ্গে জড়িত। এসব প্রশ্নের মাধ্যমে তারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করবেন।  

কারিগরি শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না শিক্ষা বোর্ড এ ধরনের ভুল করেছে। ধারণা করা হচ্ছে, প্রশ্ন যখন ছাপা হয়েছে সেখানে একটা ত্রুটি থেকে যেতে পারে। ’