NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৩:১৬ পিএম

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল

স্পোর্টস ডেস্ক: প্রথম দেখায় ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে দ্বিতীয় দেখাতেও ঠিক ওই ম্যাচের পুনরাবৃত্তি ঘটেছে। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।  

এ ম্যাচে হ্যাটট্রিকসহ একাই ছয় গোল করেছেন সুরভী আকন্দ।

 

প্রথমার্ধেই চার গোল করেন তিনি। এতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একের পর এক গোল করে স্বাগতিকরা। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের উঁচু শটে স্কোরলাইন ৬-০ করেন নুসরাত জাহান মিতু। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ে বদলি খেলোয়াড় আয়েশা আক্তারের একটু লবের মতো শট জালে জড়ালে।

 

৮০ মিনিটে পর প্রতিমা মুন্দার হেড পোস্টে লেগে ফেরার পর জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন রিতু আক্তার। ৮৬তম মিনিটে সুরভির গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। গত ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ডাবল লেগের এই আসরে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছয়। এক ম্যাচ কম খেলে নেপালেরও ছয় পয়েন্ট। তিন ম্যাচই হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেছে ভুটান।