NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৮ পিএম

ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: ঢাকায় আসার অনুমতি পেলেন বলিউড তারকা নোরা ফাতেহি। সোমবার (৭ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা নিশ্চিত করেন। তিনি বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে।

 

নোরা ফাতেহির বাংলাদেশ সফরে আর কোনো আইনি জটিলতা নেই। ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন তিনি।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিজ্ নোরা ফাতেহিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলো।

এরপরে পাঁচটি শর্ত দেয়া হয়। তার একটিতে বলা হয়েছে, নোরা ফতেহিকে আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতিত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্যকোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে একই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীর। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় তখন তাকে আসার অনুমতি দেয়নি। ডলার সংকটের কারণে বাইরের শিল্পীদের দেশে আসার অনুমতি দেয়া হয়নি তখন।