NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন মাহি


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৪ পিএম

>
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন মাহি

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মাহি।

সম্প্রতি শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন ওঠে হালের ক্রেজ মাহিকে ঘিরে। গুঞ্জনের মধ্যেই মার্কিন ভিসা পেলেন এই অভিনেত্রী।

দেশের অনেক তারকা-অভিনেত্রী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে আপাতত মাহির সে ধরনের কোনো ইচ্ছে নেই বলে জানান। স্রেফ ঘুরতে যাওয়ার জন্যই তার এ ভিসা প্রাপ্তি।

মাহি বলেন, “দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। অবশেষে ভিসাটা হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি শিগগিরই ‘স্ট্যাচু অব লিবার্টি’র দেশে দারুণ একটি ভ্রমণ হবে।”

উল্লেখ্য, বাংলাদেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন।