NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

টস জিতল ইংল্যান্ড, ব্যাটিংয়ে ভারত


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০১:৪৪ পিএম

>
টস জিতল ইংল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।

ম্যাচের আগের পিচ রিপোর্টে পমি এমবাংওয়া জানিয়ে গেছেন, মাঠের গড় স্কোর ১৫৭ হলেও আজকের উইকেট হাই স্কোরিং। এমন এক উইকেটেই সেমিফাইনালের মতো ম্যাচে ইংলিশ অধিনায়ক জস বাটলার নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ইংলিশদের এই সিদ্ধান্ত যে ভারতও চেয়েছিল, সেটা ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখ থেকেই জানা গেল। তিনি বললেন, ‘আমরা যেভাবেই হোক আগে ব্যাট করতাম। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা সব টুর্নামেন্টে যেমন খেলি, তেমনভাবে খেলার আরেকটি সুযোগ আমাদের সামনে। নার্ভ ধরে রাখা এবং শেষ পর্যন্ত খেলাটি নেওয়া গুরুত্বপূর্ণ।’

‘আমরা সাম্প্রতিক বছরগুলিতে এই ছেলেদের নিয়েই খেলেছি এবং আমরা জানি তাদের কী শক্তি-দুর্বলতা রয়েছে। এটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। শান্ত থাকা এবং নিজেদের পরিকল্পনায় স্থির থাকাটা গুরুত্বপূর্ণ।’

ভারত একাদশ:
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।