NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

টানা ক্ষমতায় থাকায় এত উন্নয়ন করতে পারছি : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ১০:২৫ এএম

টানা ক্ষমতায় থাকায় এত উন্নয়ন করতে পারছি : প্রধানমন্ত্রী

ঢাকা: একটানা ক্ষমতায় থাকার ফলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা একটানা ১৪ বছর ক্ষমতায়, দীর্ঘ সময়টা থাকাতে আজ অন্তত বাংলাদেশের উন্নয়নটা করতে পারছি। আল্লাহর রহমতে এই পরপর তিনবার থাকাতে, এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে। ’

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দলের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবিধা প্রসঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে কথোপকথনের স্মৃতিচারণা করেন শেখ হাসিনা।

 

আমি, রেহানা, মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী আমরা বসে এক কোনায় গল্প করছি। উনি বললেন, আসলে দেশের একটা উন্নতি করতে হলে একটু দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলে হয় না। উন্নতিটা ঠিকমতো করা যায় না। ’

 

তিনি বলেন, ‘আমি তাঁকে বললাম, জনগণ কতক্ষণ ভোট দেবে নাকি দেবে না, সেটা তো বলতে পারি না। যদি ভোট পাই হয়তো থাকব। কারণ আমাদের দেশে পরিবেশটা অন্য রকম। দীর্ঘদিন মিলিটারি ডিক্টেটর, কখনো ডাইরেক্টলি কখনো ইনডাইরেক্টলি তারা ক্ষমতা দখল করে। আবার উর্দি খুলে রাজনীতিবিদ হয়। আর হত্যা, ক্যু, ষড়যন্ত্র এটা তো আমাদের দেশে লেগেই আছে। আমাদের তো ধারাবাহিক গণতান্ত্রিক ধারা থাকে না এই দেশে। যার জন্য একটা স্থিতিশীল পরিবেশও কখনো আসেনি। ’

প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধিরা ত্রাণভাণ্ডারে কম্বলসহ শীতবস্ত্র ও চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।