NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এক ফ্রেমে ধরা দিলেন রাজ-পরী


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৫১ পিএম

>
এক ফ্রেমে ধরা দিলেন রাজ-পরী

বৃহস্পতিবার (১০ নভেম্বর) হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাসে নিজের স্বামী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ওই সম্পর্কের ‘মধ্যস্থতাকারী’ ধরে নিয়ে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে অ্যাখা দেন তিনি।

এমনি একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই একসঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন রাজ-পরী। শুক্রবার মধ্যরাতে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মের তিন মাস একসঙ্গে উদযাপন করেন তারা।

সেই উদযাপনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরীমণি। যেখানে সন্তানকে আদর করতে দেখা যাচ্ছে তাকে। ছবিটি রাজের তোলা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ।’

ওই ছবিতে অবশ্য রাজ ছিলেন না। তবে অভিনেত্রী ফারিণ খানের পোস্ট করা ছবি ও ভিডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের।

তিন সেকেন্ডের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড-এ একজনকে বলতে শোনা গেছে ‘হ্যাপি হ্যাপি ছবি।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।