NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:১২ এএম

>
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভার‌তের নতুন হাইক‌মিশনার প্রণয় ভার্মা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (১২ নভেম্বর) জাদুঘর পরিদর্শন করেন তিনি।

ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা আজ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ সালের চিরন্তন বন্ধন আমাদের দুই দেশকে একত্রিত করে।

গত ২১ সেপ্টেম্বর দা‌য়িত্ব পালন কর‌তে ঢাকায় আসেন প্রণয় ভার্মা। বিদায়ী হাইক‌মিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হন তি‌নি। গত ২৭ অক্টোবর তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

২৯ জুলাই ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রণয় ভার্মাকে ঢাকায় নতুন হাইক‌মিশনা‌র নিয়োগের ঘোষণা দেয়।

প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তি‌নি ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।

১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দায়িত্ব পালন ক‌রেন।