NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

শেহনাজকে মনের কথা বললেন রাজকুমার!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ পিএম

>
শেহনাজকে মনের কথা বললেন রাজকুমার!

বলিউডে একের পর এক সুখবর। আলিয়া-রণবীরের পর কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন করণ-বিপাশা। ঘরে লক্ষ্মী আসছে বলি তারকাদের। এরই মাঝে রাজকুমার রাও বলে বসলেন, আমার যদি মেয়ে হয় তাহলে শেহনাজের মত হোক!

তাহলে কি খুব শিগগির সুখবর শোনাতে চলেছেন রাজ এবং পত্রলেখা? এখনও সেই বিষয়ে কিছু না জানালেও হালকা আঁচ দিয়েছেন রাজকুমার। চ্যাট শো ‘দেশি ভাইবস উইথ শেহনাজ গিল’ অনুষ্ঠানে এসেই মুখ খুললেন রাজ। চারদিকে সুখবরের ছড়াছড়ি তাই নিজেকে সামলাতে না পেরে শেহনাজ জিজ্ঞেস করে বসলেন, আপনি কবে বাবা হচ্ছেন? যদিও এই প্রশ্নে কিছুটা অবাক রাজ। তাও স্বাভাবিকভাবেই প্রশ্নের মোকাবিলা করলেন। বললেন, ‘আমি কবে বাবা হচ্ছি? এটাতো আমার বাড়ির লোকেরা পর্যন্ত জিজ্ঞেস করে না।’

কিন্তু শেহনাজ থামার পাত্র নন। এরপরেও তার উসখুস ভাব দেখেই মনের কথা সামনে আনলেন রাজকুমার। বললেন, ‘আমি সত্যিই নিজেও জানি না কবে বাবা হব। কারণ আমি মনেপ্রাণে নিজেই একটা বাচ্চা। তবে হ্যাঁ, আমার যদি কন্যাসন্তান হয় তাহলে যেন তোমার মত হয়। সুন্দর, মিষ্টি আর খুব সাধারণ।’

নিজের নতুন শোতে অতিথি হিসেবে রাজকুমারকে পেয়ে উচ্ছ্বসিত শেহনাজ। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘আমার স্বপ্নপূরণ হয়েছে, খুশি বাধ মানছে না। অনুরোধ রাখার জন্য ধন্যবাদ রাজ।’

প্রসঙ্গত, শেহনাজের সঙ্গে বলিউড তারকাদের খুব ভালো সম্পর্ক। বিশেষ করে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। তার ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ।