NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

২০০ ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৩:৪৪ এএম

২০০ ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু

ঢাকা:  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হলো।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪২৬ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন।

 

 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ১৮৯ জন রোগী ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

রবিবার (১৩ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১৩৮ জন।