NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান? হাতে পুতুল ধরিয়ে কী ইঙ্গিত সালমানের?


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০৯:২৭ এএম

>
বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান? হাতে পুতুল ধরিয়ে কী ইঙ্গিত সালমানের?

বরুণ ধাওয়ান-কৃতি শ্যানন এখন ব্যস্ত সময় পার করছেন তাদের নতুন সিনেমা ‘ভেড়িয়া’র প্রচারণায়। ‘বিগ বস ১৬’-র মঞ্চে এসেও সিনেমার প্রচার করেছেন এই তারকা জুটি। 

তবে সঞ্চালক সালমান খান যখন প্রপ হিসাবে বরুণের হাতে একটা পুতুল তুলে দিলেন তখনই জল্পনা শুরু। বরুণের হাতে পুতুল তুলে দিয়ে সালমান তাকে বলেন, এটা বাচ্চার জন্য। 

আর এতেই গুঞ্জন শুরু- তাহলে কি বাবা হতে চলেছেন বরুণ? 

হাতে পুতুল নিয়ে বরুণ জবাব দেন সালমানকে- আমার এখনও বাচ্চা হয়নি। সালমান আবার মজা করে বলেন, যদি খেলনা আসে, বাচ্চাও তাড়াতাড়ি ঘরে আসবে। 

বলিউডের ‘ভাইজান’ কি তা হলে আগাম সুখবরের ইঙ্গিত দিয়ে রাখলেন ছোটপর্দায়?  

২০২১ সালের জানুয়ারি মাসে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বরুণ। 

‘ভেড়িয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ নভেম্বর। ভৌতিক কমেডিতে বরুণ আর কৃতি থাকছেন মূল ভূমিকায়।