NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ এএম

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান অঞ্চল থেকে সকাল ১০টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে বলে শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক প্রস্তুতির ওপর দক্ষিণ কোরিয়া নজরদারি বাড়িয়েছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

 

 

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি পূর্ব দিকের সাগরে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত আট দিনের মধ্যে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।  

উত্তর কোরিয়া এর আগে বলেছিল তাদের বেশ কয়েকটি পরীক্ষা ছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার ছল।

সূত্র : এপি।