NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশিদের কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে অনুরোধ


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫১ এএম

>
বাংলাদেশিদের কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৬ নভেম্বর) মিশরের শার্ম এল-শেখে কপ-২৭ স‌ম্মেলনের ফাঁ‌কে কমনওয়েলথ মহাসচিবের স‌ঙ্গে এক বৈঠ‌কে এ অনু‌রোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
 
বৈঠকে তারা সমুদ্র সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদ্ধতির লক্ষ্যে কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে শক্তিশালী চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে মহাসচিব বাংলাদেশকে কমনওয়েলথ ব্লু চার্টারের অধীনে অ্যাকশন গ্রুপগুলোর একটির নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করার জন্য অনুরোধ জানান।

ড. মোমেন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি উচ্চ পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে সমর্থন করেন।

মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে কমনওয়েলথ সদস্য দেশগুলোর তরুণদের প্রশিক্ষণের জন্য একটি নতুন সুযোগ তৈরি করার কথা জানান।

বৈঠকে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।