NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নিতে কুয়েতকে অনুরোধ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২০ এএম

>
বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নিতে কুয়েতকে অনুরোধ

বাংলাদেশ থেকে আরও চিকিৎসক ও নার্স কুয়েতে নিয়োগের বিষয়ে দেশটির বিদায়ী রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ জুন) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে আসেন কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি করোনা মহামারি চলাকালীন সময়ে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদানের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। ড. মোমেন বিদায়ী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও কুয়েত জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে ভালো দ্বিপাক্ষিক সম্পর্কে রয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশে থাকাকালীন সময়ে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে দুই দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।