NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

চোট সমস্যায় বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে পরিবর্তন


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৫ পিএম

>
চোট সমস্যায় বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে পরিবর্তন

হোয়াকিন কোররেয়া আর্জেন্টিনার সবশেষ ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন। যেভাবে খেলছিলেন, তাতে ধারণা করা হচ্ছিল কোচ লিওনেল স্ক্যালোনির হাতে দারুণ এক বিকল্পই হতে চলেছেন তিনি। তবে তার সে পথটা আগলে দাঁড়াল চোট। যার ফলে বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে তার।

দুর্ভাগ্য অবশ্য কেবল হোয়াকিনের একার নয়। নিকলাস গনজালেসও চোট নিয়ে চলে গেছেন মাঠের বাইরে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার হয়ে ১৯ ম্যাচে ৪ গোল করা কোররেয়াকে বাদ দিতে হয়েছে যে চোটের কারণে, সেটার শুরু সংযুক্ত আরব আমিরাত ম্যাচের ঠিক পর থেকেই। সেই ম্যাচ খেলে এসেই বাম হাঁটুতে ব্যথা শুরু হয় তার। 

এর আগেই অবশ্য পেশির চোট ছিটকে দেয় নিকলাস গঞ্জালেসকে। আর্জেন্টিনার বিবৃতিতে বলা হয় বিষয়টি। তার বদলে দলে ডাকা হয় রিজার্ভ হিসেবে থাকা আনহেল কোররেয়াকে। 

এদিকে হোয়াকিনের বদলে দলে আনা হয় তিয়াগো আলমাদাকে। তিয়াগো আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়ে খেলেছেন মোটে একটি ম্যাচে। 

চোট সমস্যা এখানেই শেষ হচ্ছে না আর্জেন্টিনার। কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের জন্য চিন্তা আছে আরও। পাওলো দিবালা চোট থেকে ঠিকঠাক সেরে ওঠেননি বলে জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। সঙ্গে আলেহান্দ্রো পাপু গোমেজ ও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর চোটও ঠিকঠাক সেরে ওঠেনি। যে কারণে সবশেষ ম্যাচেও খেলতে পারেননি তারা। সৌদি আরব ম্যাচের আগে সেরে ওঠেন কি না, তা নিয়েও আছে সন্দেহ।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এরপর দলটি খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।