NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ডানে-বামে সব দিকে ব্রাজিল: ওমর সানী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ এএম

>
ডানে-বামে সব দিকে ব্রাজিল: ওমর সানী

আর মাত্র ১ দিন বাকি! আগামীকাল (রবিবার) থেকেই আরব দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের ধুন্ধুমার মাঠের লড়াই। তার আগে সমানতালে মাঠের বাইরে চলছে কথার যুদ্ধ। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও জানান দিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের কথা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। ব্যক্তিগতভাবে ফুটবলে তারা দুজন সমর্থন করেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে। নিজ দলের সমর্থনে ওমর সানী ফেসবুকে একটি যুগল ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ব্রাজিলের জার্সি পরে দাঁড়িয়ে আছেন ওমর সানী ও মৌসুমী। মৌসুমীর হাতে একটি ফুটবল।

ওই ছবির ক্যাপশনে সানী লেখেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বাঁয়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল পেছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’

সানীর পোস্টে ‘চৌধুরী সাহেব’ বলে কাকে সম্বোধন করা হয়েছে? খুব সম্ভবত তিনি তার ভক্ত-অনুসারীদেরকেই সম্বোধন করেছেন। তাইতো মন্তব্যের ঘরে ‘সাহেবানা’ মন্তব্যে ভরে উঠেছে। যারা ব্রাজিল ভক্ত তারা লিখছেন, ‘হ্যাঁ, ঠিক আছে’। আর যারা আর্জেন্টিনা সমর্থক তারা লিখছেন, ‘না, ঠিক নেই, সব দিকে আর্জেন্টিনা’।

এমনই মজার মজার কমেন্টে প্রিয় অভিনেতার পোস্টে সাড়া দিচ্ছেন সানী-মৌসুমী ভক্তরা।