NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ডাচদের


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:২৪ এএম

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ডাচদের

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস। সোমবার আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই দুদল খেলেছে সমানে সমান, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর নেদারল্যান্ডসের চেয়ে আক্রমণ বেশি করেছে সেনেগালই।

 

কিন্তু গোলের দেখা পায়নি সাদিও মানেহীন আফ্রিকান দেশটি। উল্টো শেষ দিকে দুই গোল করে ম্যাচটি নিজেদের করে নিয়েছে ডাচরা।

 

ম্যাচের ৮৪তম মিনিটে প্রথম গোলটি করেন কডি গাকপো। গোলটির জোগানদাতা ছিলেন বার্সা তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। যোগ করা সময়ের শেষ মুহূর্তে আরো একটি গোল পায় নেদারল্যান্ডস। সেই গোলটি এসেছে ডেভি ক্লাসেনের পা থেকে।