NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনে রুনা লায়লা


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:০৭ এএম

>
‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনে রুনা লায়লা

বিশ্বব্যাপী জনপ্রিয় ‘কোক স্টুডিও’ বাংলাদেশেও বেশ সাড়া ফেলেছে। এই আয়োজনের প্রথম সিজনে মজেছেন দেশের সংগীতপ্রেমীরা। এবার শুরু হতে যাচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন।

জানা গেছে, এই আয়োজনের দ্বিতীয় সিজনে গান করবেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গায়িকা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

রুনা লায়লা বলেন, ‘কোক স্টুডিওর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভালো হয়েছে।’

আরও জানা গেছে, কোক স্টুডিও বাংলার নতুন সিজনে সংগীতায়োজন করবেন শায়ান চৌধুরী অর্ণব ও ইমন চৌধুরী।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশ হয় আয়োজনটির প্রথম গান ‘নাসেক নাসেক’। এতে সমন্বয় করা হয়েছে হাজং ভাষার একটি গানের সঙ্গে একটি বাংলা লোকগানের। যা প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১০টি গান দিয়ে এই আয়োজনের প্রথম সিজনের ইতি টানা হয়।