NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন ছবির ঘোষণা দিলেন অর্জুন!


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০১:২০ পিএম

>
নতুন ছবির ঘোষণা দিলেন অর্জুন!

নতুন ছবির ঘোষণা দিলেন অর্জুন কাপুর। বুধবার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন। অভিনেতার পোস্ট করা ছবিতে রয়েছেন ছবির দুই নায়িকা। তারা হলেন- ভূমি পেড়নেকর ও রকুল প্রীত সিংহ।

তবে ছবি সম্পর্কে খুব বেশি তথ্য খোলসা করেননি অর্জুন।

জানা গেছে, এই ছবির শুটিং এরইমধ্যে অর্ধেকের বেশি শেষ হয়েছে। মূলত কমেডি ঘরানার এই ছবির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। 
অর্জুনের কথায়, ‘ছবির শিরোনাম খুব তাড়াতাড়ি জানানো হবে।’

প্রসঙ্গত, অর্জুন এই ছবির ঘোষণা দিলেও এখন পর্যন্ত নির্মাতারা ছবিটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি।

উল্লেখ্য, এর আগে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে রকুলের সঙ্গে জুটি বেঁধেছিলেন অর্জুন। অন্যদিকে ভূমির সঙ্গে দর্শক অর্জুনকে ‘দ্য লেডি কিলার’ ছবিতে দেখতে পাবেন।