NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৮ এএম

>
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ইরানের পররাষ্ট্র বিষয়ক উপ-মন্ত্রী ড. মেহেদি সাফারি। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দু’দেশের ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে করার ওপর জোর দেন উপ-মন্ত্রী মেহেদি।

ড. মেহেদি সাফারিকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দু’দেশের বাণিজ্য প্রতিনিধি দলের আরও কয়েকটি সফরের ওপর জোর দেন।

তারা আইওআরএ-এর অধীনে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকা সফরের জন্য ইরানের উপ-মন্ত্রী ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।