NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মানুষের কষ্টে শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:১৯ এএম

মানুষের কষ্টে শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন : সেতুমন্ত্রী

ঢাকা: বিএনপি এবার ক্ষমতায় এলে বাংলাদেশটা গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে স্বাধীনতার চেতনাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। স্বাধীনতার আদর্শকে পদদলিত করেছে। ক্ষমতায় থাকতে গণতন্ত্র গিলেছে; বিদ্যুৎ গিলে খেয়েছে; এবার ক্ষমতায় আসলে পুরো বাংলাদেশটাকে গিলে খাবে।

 

 

আজ বৃহস্পতিবার যশোর স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতা করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেঈমানের দল, খুনির দল। তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বড় লোকের বাড়িতে কুকুর থাকে আর দরজায় লেখা থাকে কুকুর হতে সাবধান। ঠিক তেমনি এখন বিএনপি হতে সাবধান। বিশ্বাস ঘাতকের অপর নাম জিয়াউর রহমান। পলাশী যুদ্ধের সেনাপতি ছিল ইয়ার লতিফ আর ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সেনাপতি ছিল জিয়াউর রহমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি কোন মুখে গণতন্ত্র, আইনের শাসন, নির্যাতনের কথা বলে!

তিনি বলেন, কষ্ট মানুষের আছে। শেখ হাসিনা নিজেও কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কয় ঘণ্টা ঘুমান? বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। আমরা ভাগ্যবান পঁচাত্তর পরবর্তীকালে বাংলাদেশে এত ভালো-সৎ মানুষ, রাজনীতিতে এত পরিশ্রমী মানুষ আর একজনও আসেনি। কাজেই বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আর শেখ হাসিনাকে বাচাঁতে হবে। আগামী নির্বাচনে নৌকা বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। ’

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবার আগুন সন্ত্রাস করতে আসলে আমরা ছাড় দেব না। ওদের অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আমিরুল ইসলাম মিলন এমপি, ইকবাম হোসেন অপু এমপি প্রমুখ।