NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

প্রবল বৃষ্টির কারণে স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল সৌদির জেদ্দায়


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৪:৪৫ এএম

>
প্রবল বৃষ্টির কারণে স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল সৌদির জেদ্দায়

প্রবল বৃষ্টির কারণে মরুদেশ সৌদি আরবের উপকূলীয় শহর ও বন্দরনগর জেদ্দাও তার সংলগ্ন দুই শহর রাবিফ ও খুলাইফ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, পরিবর্তন আনা হয়েছে ফ্লাইটের সময়সূচিতেও।

দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।

জেদ্দা শহরটি ইসলাম ধর্মের প্রথম পবিত্র স্থান মক্কার ‘প্রবেশদ্বার’ নামেও পরিচিত। প্রতি বছর এক কোটিরও বেশি মানুষ হজ ও ওমরাহ পালনের উদ্দেশে মক্কা গমন করেন। একসময় যখন দূরদেশ থেকে জাহাজে চেপে মুসল্লিরা হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতেন, তাদেরকে নামতে হতো জেদ্দায়। সেখান থেকেই মক্কার উদ্দেশে যাত্রা শুরু করতেন তারা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, বৃষ্টির তোড়ে জেদ্দার বিভিন্ন সড়ক-মহাসড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে এবং সেসব সড়ক মহাসড়কে ছড়ানো অথবা সারিবদ্ধ অবস্থায় থাকা গাড়িগুলোর ওপরের অল্প খানিক অংশ বাদে পুরোটাই পানিতে ডুবে গেছে।

জেদ্দার বাদশাহ আবদুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এসপিএর প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেই অনুযায়ী বুধবারের অধিকাংশ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে বিমানবন্দর ত্যাগ করবে।’