NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৭:৫০ এএম

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা: মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের সরকার ও জনগণের এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর প্রেসউইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উচ্চপদে আপনার নির্বাচন আপনার দেশের জন্য আপনার দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা এবং দীর্ঘ সময়ের ত্যাগের প্রতি মালয়েশিয়ার জনগণের আস্থার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। আপনার অনন্যসাধারণ নেতৃত্বে মালয়েশিয়া অব্যাহতভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

 

 

শেখ হাসিনা উল্লেখ করেন, ২০২২ সাল বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুত্বের জন্য একটি বিশেষ বছর। কারণ উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, ১৯৭২ সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এর পর থেকে দুই দেশ অভিন্ন বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার ভিত্তিতে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক কল্যাণে দুই দেশের স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং ভ্রাতৃপ্রতিম মালয়েশিয়ার জনগণের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।