NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিরবের নতুন নায়িকা আরিয়ানা জামান


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:১৪ এএম

>
নিরবের নতুন নায়িকা আরিয়ানা জামান

আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। সম্প্রতি দুই দেশের প্রযোজনায় ‘স্পর্শ’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

এই সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তবে তার নায়িকা হিসাবে কাকে দেখা যাবে এটি নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে জানা গেল, 'স্পর্শ' তে এ নায়কের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা আরিয়ানা জামান। বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা অনন্য মামুন।

নির্মাতা জানান, অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। নিরব-আরিয়ানা ছাড়াও এতে ওপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান মামুন।

সিনোমটি প্রসঙ্গে নবীন নায়িকা আরিয়ানা জামান বলেন, 'আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিল। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।'

অনন্য মামুন ছাড়া সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের অভিনন্দন দত্ত। নির্মিত হবে বাংলাদেশের অ্যাকশন কাট এবং ভারতের রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে।