NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা?


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৭ পিএম

>
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা?

‘স্পাইডারম্যান’ জুটি জেনডায়া ও টম হল্যান্ড এক বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছেন। দুজন চুটিয়ে প্রেম করছেন। নতুন খবর হলো, দুজন বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রগুলো এই খবরে সিলমোহর দিচ্ছে। বলছে, শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএস উইকলিকে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জেনডায়া ও টম নিজেদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। ভবিষ্যতেও একে অন্যের সঙ্গে থাকতে চান তারা। সে কারণে শুভ কাজটা সেরে ফেলতে চাইছেন। তবে দুই তারকার কেউই অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

জেনডায়া ও টম হল্যান্ড
জেনডায়া ও টম হল্যান্ড 

জুটি জেনডায়া ও টম হল্যান্ডের প্রথম দেখা হয় ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে। যেখানে ‘স্পাইডারম্যান’ চরিত্রে অভিনয় করেছিলেন টম হল্যান্ড। তার প্রেমিকার চরিত্র করেছিলেন জেনডায়া। তখন দুজনের কারোরই নামডাক ছিল না। ‘স্পাইডারম্যান’ মুক্তির পর রাতারাতি তারকা খ্যাতি পান তারা।

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে টম হল্যান্ড ও জেনডায়ার প্রেমের গুঞ্জন চাউর হয়। কিছুদিন পর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হন দুই তারকা। এরপর নভেম্বরে টম নিজেই জেনডায়ার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। টম ও জেনডায়া জুটি হয়ে পর পর তিনটি ‘স্পাইডার-ম্যান’ সিনেমা করেছেন।