NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউজিল্যান্ডে দাপট দেখিয়ে জয় বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৯ এএম

>
নিউজিল্যান্ডে দাপট দেখিয়ে জয় বাংলাদেশের

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ নারী দল এখন রয়েছে নিউজিল্যান্ডে। মূল সিরিজে মাঠে নামার আগে অবশ্য একটি করে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ হারলেও জয় পেয়েছে টি-টোয়েন্টিতে। লিংকনে বুধবার নিউজিল্যান্ড নারী একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

টসে জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নারী একাদশ সংগ্রহ করে ১২৪ রান। শুরুতেই কিউই ওপেনার রেবেকা বার্নসকে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরান জাহানারা আলম। এরপরে অবশ্য ৬ রানে বিদায় নেন হোয়াইট ফার্নসরা। দলের হয়ে তিনে নামা কেট এব্রাহিমকে ৩১ বলে ২৬ করে ফেরেন। পরবর্তীতে দলীয় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউই নারী দল।

অবশ্য দলের বাকি ব্যাটাররা, সাচি শাহরির অপরাজিত ৩৪, লেইগ ক্যাসপারেকের ১৩ ও হান্না রোওয়ের অপরাজিত ৩৩ রানে ভর করে ২০ ওভার শেষে ১২৪ রান করে নিউজিল্যান্ড নারী একাদশ। বাংলাদেশ নারী দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ২ ও জাহানারা আলম নেন ১ উইকেট।

স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ নারী দল। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন। এই দুই টাইগ্রেস ওপেনার মিলে করেন ৭৭ রান। ২১ বলে ২৪ রান করে দিলারা ফিরে যান। এরপর দলীয় ৯৫ ও ৯৭ রানে দুই উইকেট হারালেও পরে আর কোন বিপদ ছাড়াই জয় তুলে নেয় বাঘিনীরা।

৪২ বলে ৩৮ রান করেন মুর্শিদা। নিগার সুলতানা জ্যোতি ফেরেন ১৯ বলে ১৯ রান করে। ফারজানা হক (১৭*) ও রুমানা আহমেদ করেন (৯*)।  দুই ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতির দল।