NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ : ডেপুটি স্পিকার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৬ এএম

প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ : ডেপুটি স্পিকার

ঢাকা: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে। ডায়াবেটিক রোগে একবার আক্রান্ত হলে আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে।

আজ বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা বেড়া ডায়াবেটিক হাসপাতালের আটতলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে যাবে।

 

জনগণের উচিত নিয়মিত ব্যয়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। ’

 

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ উল্লেখ করে শামসুল হক টুকু বলেন, তিনি দুস্থদের  চিকিৎসায় হাসপাতাল নির্মাণ ও তাদের কল্যাণে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে যাচ্ছেন।

এ সময় মো. শামসুল হক টুকু হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।