NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:১৬ পিএম

>
এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’

তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন আল্লু অর্জুন। এই এক সিনেমা দিয়ে রাতারাতি প্যান ইন্ডিয়া সুপারস্টার বনে যান তিনি। এবার রাশিয়াতে মুক্তি পাবে ছবিটি।

গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘পুষ্পা’ বক্স অফিসে ঝড় তোলে। ছবিটির ব্যাপক সফলতার পর ইতোমধ্যে নির্মাতারা এর দ্বিতীয় কিস্তির নির্মাণও শুরু করে দিয়েছেন। দেশ পেরিয়ে এবার সুদূর রাশিয়ার বাজারে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ৮ ডিসেম্বর রাশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা’।

বর্তমানে ছবিটির প্রচারে পুষ্পা টিম আছেন রাশিয়াতে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা আল্লু অর্জুন। যেখানে ‘ঝুকেগা নেহি’ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হন সবাই। ক্যাপশনে লেখেন, ‘পুষ্পা এবার রাশিয়ায়’।

প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পায় সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন আল্লু অর্জুন। শ্রীবাল্লি চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে অভিনয় করেন মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিল। ২০২৪ সালে এটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বড়পর্দায় মুক্তি পাবে।