NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

চীনের রাষ্ট্রদূতের প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪০ এএম

>
চীনের রাষ্ট্রদূতের প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিংয়ের অবদান ও প্রচেষ্টার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাতে এলে তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চীন সরকার ও দেশটির রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করেন। কোভিড মহামারির মধ্যে উহান থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাবাসন এবং করোনা পরবর্তীতে বাংলাদেশি শিক্ষার্থীদের আবার উচ্চ শিক্ষার জন্য দেশটিতে ফিরিয়ে নেওয়ার বিষয়েও রাষ্ট্রদূতের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

বিদায়ী সাক্ষাতে প্রতিমন্ত্রী-রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধিসহ সামুদ্রিক ও বিমান যোগাযোগ, বাংলাদেশে শিল্পের মানোন্নয়ন এবং পাটভিত্তিক শিল্পসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

শাহরিয়ার আলম রাষ্ট্রদূত জিমিংয়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।