NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে অপরাধ দমনে ‘ঘাতক রোবট’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রে অপরাধ দমনে ‘ঘাতক রোবট’

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের পুলিশ ঘাতক রোবট ব্যবহারের অনুমতি পেয়েছে। হত্যা করতে সক্ষম—এমন রোবট ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে শহরের বোর্ড অব সুপারভাইজারস। এই সিদ্ধান্তের ফলে গুরুতর পরিস্থিতিতে বিস্ফোরক দ্রব্য বহন করা রোবট মোতায়েন করতে পারবে পুলিশ।

স্টপ কিলার রোবটস সংগঠনের ক্যাথরিন কনোলি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে হত্যা থেকে মানুষ বিরত থাকতে পারে।

 

 

শহরের পুলিশ বিভাগ এসএফপিডি বলছে, প্রাণঘাতী অস্ত্রবাহী কোনো রোবট বর্তমানে তারা পরিচালনা করছে না। তবে ভবিষ্যতে রোবটকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দেখা যেতে পারে।

সান ফ্রান্সিসকো পুলিশের এক মুখপাত্র বলেন, ‘সহিংস, সশস্ত্র ও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবটকে বিস্ফোরক দ্রব্য দিয়ে সজ্জিত করা হতে পারে। ’

পুলিশ বলছে, সহিংস, সশস্ত্র বা জীবনের জন্য হুমকি হতে পারে—এমন বিপজ্জনক সন্দেহভাজন ব্যক্তিদের দমনে অস্ত্রধারী রোবট ব্যবহার করা হতে পারে। এই পদক্ষেপের সমর্থকরা বলছেন, শুধুু বিপজ্জনক পরিস্থিতিতে এই রোবট ব্যবহার করা হবে। তবে বিরোধীরা বলছে, পুলিশ বাহিনীর আরো সামরিকীকরণের দিকে নজর দিতে পারে কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি