NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৩:৩৯ এএম

১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এসংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভিআইপিদের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ফটকের সামনে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, বিজয় দিবস সামনে রেখে রবিবার (৪ ডিসেম্বর) থেকে জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার অনুশীলন শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। সেই সঙ্গে সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ ধোয়ামোছাসহ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির জন্য আজ থেকে প্রায় দেড় শ জনবল কাজ শুরু করেছে। পাশাপাশি দুটি প্রেসার মেশিন ও পাঁচটি পাম্প চলছে। এ ছাড়া তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার অনুশীলনও শুরু হয়েছে আজ থেকে।  

তিনি আরো জানান, যেসব দর্শনার্থী না জেনে দূর-দূরান্ত থেকে স্মৃতিসৌধে আসবেন তাঁরা যদি যোগাযোগ করেন, সে ক্ষেত্রে বিবেচনা করে তাঁদেরকে স্বল্প সময়ের জন্য প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে আশপাশের দর্শনার্থীদের সে সুযোগ দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা।

এ ছাড়া প্রতিবছরের মতো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।