NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাজা চার্লসের রাজ্যাভিষেকে বদলে যাচ্ছে ঐতিহাসিক মুকুট


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ১১:৩১ এএম

রাজা চার্লসের রাজ্যাভিষেকে বদলে যাচ্ছে ঐতিহাসিক মুকুট

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষ্যে ঐতিহাসিক রাজ মুকুটে কিছুটা পরিবর্তন আনা হবে। ব্যাকিংহাম প্যালেস জানিয়েছে, মুকুটটি এরই মধ্যে প্রদর্শন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।

নতুন রাজা যে মুকুটটি মাথায় রাখবেন, তার উপরের অংশটি বেগুনি রঙের।

 

এর উচ্চতা ৩০ সেন্টিমিটার এবং এটি বেশ ভারী।

 

ওই মুকুট রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় শেষবার পরেছিলেন। সামনের বছরের ৬ মে রাজা তৃতীয় চার্লস তার স্ত্রী রানি কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন।
সূত্র: রয়টার্স