NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কানাডায় নৃত্যানুষ্ঠানে বাংলাদেশি দুই খুদে শিল্পীর অংশগ্রহণ


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৫:৫৫ পিএম

>
কানাডায় নৃত্যানুষ্ঠানে বাংলাদেশি দুই খুদে শিল্পীর অংশগ্রহণ

কানাডার ক্যালগেরির পাম্পহাউস থিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠান। এতে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি-কানাডিয়ানরাও অংশগ্রহণ করেছে। 

আলবার্টা-ডান্স থিয়েটারের উদ্যোগে আয়োজিত নৃত্যানুষ্ঠানটি কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ডিসেস্বর) থেকে শুরু হয়ে শনিবার (৩ ডিসেম্বর) শেষ হবে।

তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠানে ক্যাথেরিন এগানের উপন্যাস অবলম্বনে সেনেকস এ অংশগ্রহণ করছে ক্যালগেরির বিভিন্ন শহর থেকে আসা কিশোর-কিশোরীরা। আর এতে যোগ দিয়েছে কানাডায় প্রবাসী বাংলাদেশি দুই খুদে নৃত্যশিল্পী সহোদরা প্রার্থনা এবং প্রকৃতি। তাদের অসাধারণ নৃত্য পরিবেশনায় বিমোহিত হন দর্শকরা।

নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারী দুই খুদে নৃত্যশিল্পীর মা জেবুন্নিসা চপলা বলেন, গত ৪ মাস ধরে নৃত্যশিল্পীরা একত্রিত হয়ে ৭-৮ ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন করেছে, এছাড়াও থিয়েটার কোম্পানিটি এই প্রোডাকশনটির  জন্য সপ্তাহব্যাপী নৃত্য শেখাবার জন্য শহরের অদূরে ক্যাম্পিংয়েরও  আয়োজন করে।

তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশি-কানাডিয়ানরা বেশি বেশি করে বিদেশি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের লাল সবুজের পতাকার মানকে বিদেশের মাটিতে সমুন্নত রাখুক।