NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

হারের পর জরিমানাও দিতে হচ্ছে রোহিত-কোহলিদের


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০২:০০ পিএম

>
হারের পর জরিমানাও দিতে হচ্ছে রোহিত-কোহলিদের

রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটের হারের পর এবার জরিমানার মুখেও পড়তে হচ্ছে ভারতীয় দলকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রোববার নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল ভারত। এই চার ওভারের প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে দলটির সকল খেলোয়াড়কে ৮০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচে নিযুক্ত রেফারি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। 

মূলত আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুসারে এই শাস্তি পেয়েছেন রোহিত-কোহলিরা। এই আইনটি নির্ধারিত সময়ের ওভার-রেটের সঙ্গে সম্পর্কিত। খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য তার দলের শাস্তি মেনে নিয়েছেন এবং প্রস্তাবিত জরিমানা পরিশোধেও স্বীকৃতি জানিয়েছেন। তাই আইসিসিরও প্রয়োজন পড়েনি দলটিকে আনুষ্ঠানিক শুনানি প্রেরণের।

ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় দিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মিরপুরেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।