NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

২৪ বছরের তরুণের সঙ্গে ৪৫ বছরের শাকিরার প্রেম!


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:২০ এএম

>
২৪ বছরের তরুণের সঙ্গে ৪৫ বছরের শাকিরার প্রেম!

দীর্ঘ ১২ বছর একসঙ্গে থাকার পর বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি চলতি বছরের জুনে তাদের বিচ্ছেদ ঘোষণা দেন। যা ভক্তদের হতবাক করেছিল। সেই বিচ্ছেদের পর সন্তানদের জন্য একটি হেফাজত চুক্তিতেও পৌঁছান দুই তারকা।

শাকিরা ভক্তদের জন্য খবর হলো, এরই মধ্যে শুরু হয়েছে এই পপ তারকার  নতুন প্রেমের গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার ৪৫ বছর বয়সী শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা এজকুরডিয়া।

সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে। একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এ গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি দুজনের কেউ।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে ফুটবলার পিকের সঙ্গে পরিচয় হয়েছিল শাকিরার। এরপর তারা এক যুগ ধরে একই ছাদের নিচে বাস করেন। তাদের ঘরে আসে দুই সন্তান। সে সম্পর্কের শেষ হয় তিক্ততায়।