NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ঘোড়াশাল পাওয়ার স্টেশন হবে বিদ্যুতায়নের আধুনিক হাব


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৪ এএম

>
ঘোড়াশাল পাওয়ার স্টেশন হবে বিদ্যুতায়নের আধুনিক হাব

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘোড়াশাল পাওয়ার স্টেশন হবে বিদ্যুতায়নের আধুনিক হাব। এ হাব নরসিংদী-টঙ্গীসহ আশেপাশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহযোগিতা করবে। সাব-স্টেশন ও জিআইএস সুইচিং স্টেশন বিদ্যুতের মান সমন্বিত রেখে দূরদূরান্তে ছড়িয়ে দেবে।  

সোমবার (৫ ডিসেম্বর) নরসিংদীর ঘোড়াশাল পাওয়ার স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ঘোড়াশাল বাংলাদেশের বিদ্যুতায়নের প্রথম দিককার হাব। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে প্রথম ইউনিট কমিশনিং হয়েছিল। দ্বিতীয় ইউনিট ১৯৭৬ সালে কমিশনিং হলেও বঙ্গবন্ধু পরিকল্পনা ও প্রচেষ্টায়ই সব কাজ সম্পন্ন হয়েছিল। এ পাওয়ার হাবের আধুনিকায়নের কাজ চলছে। এখান থেকে ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ঘোড়াশাল পাওয়ার স্টেশনের প্রথম ও দ্বিতীয় ইউনিট ইতোমধ্যে বন্ধ হয়েছে। তৃতীয় ও চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং করা হয়েছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ইউনিট সচল রয়েছে। সঞ্চালন লাইনের আধুনিকায়নের জন্য পিজিসিবি কাজ করছে।

এ সময় পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।