NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৩১ পিএম

করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে

ঢাকা: আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের চতুর্থ ডোজ বুস্টার দেওয়া হবে। প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়েছে।

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, আগামী ২০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে।

 

প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ন্যূনতম ১০০ জন এ টিকা পাবেন। এসএমএসের মাধ্যমে যাদের নির্বাচিত করা হবে, তারাই কেন্দ্রে যাবেন।

 

তিনি বলেন, প্রতিটি নির্ধারিত হাসপাতালে ১০০ জন করে টিকা দেওয়া হবে। এরপর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। টিকা পাওয়া ব্যক্তিদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।

কেন্দ্রের তথ্য তুলে ধরে তিনি জানান, চতুর্থ ডোজ টিকাদানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রাজধানীর সাতটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।