NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

চলে গেলেন ‘চিয়ার্স’ অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০১:৩৪ এএম

>
চলে গেলেন ‘চিয়ার্স’ অভিনেত্রী

মার্কিন অভিনেত্রী কির্স্টি অ্যালে আর নেই। গতকাল সোমবার না ফেরার দেশে চলে গেছেন তিনি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক বিবৃতি অনুসারে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। বিবৃতিতে তার সন্তানেরা লিখেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আশির দশকের শেষ ভাগে এনবিসি টিভির আলোচিত কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এর মূল চরিত্রে অভিনয় করে দর্শক–হৃদয়ে জায়গা করে নেন অ্যালে। এতে বারের ব্যবস্থাপক রেবেকা চরিত্রে অভিনয় করেন অ্যালে। তাকে সিরিজের ১১টি পর্বে পাওয়া গেছে। এতে অনবদ্য অভিনয়ের সুবাদে ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি।

এরপর ১৯৯৪ সালেও ‘ডেভিডস মাদার’ নামে আরেক সিরিজের প্রধান চরিত্রের জন্য এমি পুরস্কার পান তিনি। এতে ডেভিড নামের এক অটিস্টিক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেন অ্যালে। এনবিসির আরেক সিরিজ ‘ভারনিকাস ক্লোসেট’-এ অভিনয় করেও আলোচিত হন তিনি।

অ্যালের জন্ম ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের এক শহরে। তবে লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। ১৯৮২ সালে ‘স্টার ট্রেক টু: দ্য ওয়ার্থ অব খান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।