NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

১০০০ পেনাল্টির ‘হোমওয়ার্ক’ করা স্পেনকে রুখে নায়ক ইয়াসিন বনো


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১২:২৭ পিএম

>
১০০০ পেনাল্টির ‘হোমওয়ার্ক’ করা স্পেনকে রুখে নায়ক ইয়াসিন বনো

মরক্কান গোলরক্ষক ইয়াসিন বনোতে যেন লেভ ইয়াশিনই ভর করেছিল। বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে ১২০ মিনিট আগলে রাখলেন মরক্কোর গোলমুখ। এরপর পেনাল্টি শ্যুটআউটেও রাখলেন ‘ক্লিন শিট’, হজম করলেন না কোনো গোল! 

আগের দিনই স্পেন কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন, তার দলকে ১০০০ পেনাল্টি নেওয়ার হোমওয়ার্ক দিয়েছিলেন, সেই স্পেনকে রুখে মরক্কোয় রীতিমতো জাতীয় বীরে পরিণত হয়েছেন বনো।

ক্লাব ফুটবল খেলেন লা লিগা ক্লাব সেভিয়ায়। ফলের স্পেনের সব ফুটবলারকেই ভালভাবে চেনেন, তাদের খেলার ধরন জানেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই হয়তো, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফাইনালে স্পেনকে হারিয়ে দিলেন বনো। 

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার গোলরক্ষক বনো পেনাল্টি ঠেকানোর জন্য বিখ্যাত। তিনি ক্যারিয়ারে ২৬ শতাংশ পেনাল্টি বাঁচিয়েছেন। এখন পর্যন্ত তিনি ৫৩টি পেনাল্টি শটের মুখোমুখি হয়ে ১৬টি শট বাঁচিয়েছেন। 

এখানেই শেষ নয়, চলতি বছর তার পেনাল্টি ঠেকানোর হারটা বেড়েছে আরও। ১০টি পেনাল্টি শটের মুখোমুখি হয়ে ৫টিই বাঁচিয়ে দিয়েছেন। 

সেই বনো বিশ্বকাপেও টেনে এনেছেন এই ফর্ম। টাইব্রেকারে পরপর সেভ করে দিলেন পাবলো সারাবিয়া, কার্লোস সোলের ও সার্জিও বুস্কেটসের শট। 

ফলে টাইব্রেকারে ৩-০ গোলে জয় পায় মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম টাইব্রেকারে খেলেছে মরক্কো। সেই মরক্কোকেই তিনি জিতিয়ে দিলেন, তুললেন কোয়ার্টার ফাইনালে।