NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বিমানবন্দরে ঘুষ নিয়ে আটক হলেন এভিয়েশন সিকিউরিটির সদস্য


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ১১:১৮ এএম

>
বিমানবন্দরে ঘুষ নিয়ে আটক হলেন এভিয়েশন সিকিউরিটির সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) এক সদস্যকে আটক করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের গেটের কাছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন রিপন মিয়া নামের এই এভসেক সদস্য। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ঘুষ নেওয়া-দেওয়ার অপরাধ বিষয়ে আমাদের নিয়মিত নজরদারি থাকে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিমানবন্দরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা গেছে, সৌদি আরব থেকে ১০০ গ্রাম সোনার অলংকার ও দুটি সোনার বার নিয়ে আসেন প্রবাসী মো. হুমায়ুন মিয়া। তবে এয়ারপোর্টে সোনার বারের শুল্ক ৪০ হাজার টাকা তার কাছে ছিল না। সে কারণে অপেক্ষমান পরিবারের সদস্য কাছ থেকে টাকা নিতে টার্মিনালের বাইরে আসেন তিনি। পরে শুল্কের টাকা নিয়ে ফের বিমানবন্দরে প্রবেশ করতে গেলে গ্রিন চ্যানেলে প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই এভসেক সদস্য তার কাছে ঘুষ দাবি করেন।

এভসেকের একজন সিকিউরিটি অপারেটর ও আনসার সদস্য রিপন মিয়া ওই যাত্রীর কাছে ১০ হাজার টাকা ঘুষ চান। পরে রিপন মিয়ার কাছে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করেন সৌদি আরব প্রবাসী হুমায়ুন মিয়া। ঠিক তখনই ঘুষ নেওয়ার অপরাধে এভসেক সদস্য রিপন মিয়াকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা।