NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নয়াপল্টনে সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪০ পিএম

নয়াপল্টনে সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

ঢাকা: ঢাকায় রাজনৈতিক সহিংসতার তদন্ত দেখার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে ওই তদন্তে উৎসাহিত করছে দেশটি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান।

দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। ’

 

মার্কিন রাষ্ট্রদূত বিবৃতিতে আরো বলেন, ‘আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই খবরগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি। ’