NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিলের দাবি ইউরোপে


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ১০:২৭ পিএম

>
রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিলের দাবি ইউরোপে

ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দাবি করেছে, সেসব শিথিলের দাবি তুলেছে জোটের প্রভাবশালী সদস্যরা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

এফটির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও পর্তুগালের পক্ষ থেকে শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদরদপ্তরে একটি স্বারকলিপি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইউরোপজুড়ে খাদ্যশস্য ও সারের ব্যাপক সংকট শুরু হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার জেরে সরবরাহ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়াই এই সংকটের মূল।’

ইউরোপে বর্তমান খাদ্য সংকট এবং জ্বালানি ও সারের মতো কৃষিপণ্যের দামের উল্লম্ফণ সত্ত্বেও রাশিয়ার প্রসেঙ্গে ইইউ’র কঠোর নীতি ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আমরা দ্রুত রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিল দেখতে চাই। কারণ, ইতোমধ্যে এই সংকটের কারণে ইউরোপে অসন্তোষ দানা বাঁধছে। যদি সরবরাহ ব্যবস্থা ঠিক না হয়ে, সেক্ষেত্রে পরিস্থিতি আরও বাজে পরিণতির দিকে যাবে।’

‘ইউরোপের বিভিন্ন বন্দরে রাশিয়ার শস্য ও সারের চালান পড়ে আছে। নিষেধাজ্ঞা থাকার কারণে বন্দর কর্তৃপক্ষ সেসব গ্রহণ করতে পারছে না।’

‘আমাদের দাবি— সার ও খাদ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা হোক; আর এজন্য যদি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হয়, তবে তা ই করা হোক।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার সঞ্চিত রিজার্ভ জব্দ ও আমদানি-রপ্তানি বন্ধ সংক্রান্ত একরাশ বিধিনিষেধ রয়েছে।