NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দীপিকা-রণবীরের দাম্পত্যে আবার চিড়?


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৪ এএম

>
দীপিকা-রণবীরের দাম্পত্যে আবার চিড়?

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দুজনেই। অনেকদিন আগে একবার তাদের বিয়ে ভাঙা নিয়ে বলিউডে জল্পনা শুরু হয়। তবে অনুরাগীদের উত্তেজনা প্রশমন করেন তারকাযুগল নিজেরাই। তারাই ভুল ভাঙান সবার।

সদ্য চতুর্থ বিবাহবার্ষিকীতে দীপিকার জন্য ফুল ও চকলেট নিয়ে হাজির হন রণবীর। সেই দৃশ্য দেখে খানিকটা আশ্বস্ত হলেও, তাদের সম্পর্ক যে এখনো অটুট, তা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না অনুরাগীরা। এবার নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে অনেক গোপন কথা প্রকাশ্যে বলে ফেললেন এই জনপ্রিয় তারকা জুটি। জানালেন কার কথায় চলে সংসার! বাড়িতে কে ‘বস’!

সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর। শুধু তা-ই নয়, এই ছবিতে ‘কারেন্ট লাগা রে’ গানে দীপিকাও থাকছেন। ইতোমধ্যে সেই ঝলক দেখে ফেলেছেন অনুরাগীরা। গান মুক্তির সেই অনুষ্ঠানে, এই দুই তারকা যুগল সাক্ষাৎকারে বলেন তাদের ব্যক্তিগত কিছু কথা।

তাদের প্রশ্ন করা হয়, ‘আপনাদের দুজনের সম্পর্কে বাড়িতে কার কথাই শেষ কথা?’ উত্তরে দীপিকা বলেন, ‘সত্যি জানতে চান? রণবীরের কথায় সংসারের সব চালিত হয়।’ দীপিকাকে প্রায় থামিয়ে দিয়ে একেবারে আর পাঁচজন স্বামীর মতো রণবীর বলে ওঠেন, ‘অফিসেও আমার কথা কেউ শোনে না, আর বাড়িতেও না।’

রাম লীলা ছবির সেটে দেখা হয় দীপিকা আর রণবীরের। আর সেখান থেকে প্রেম। প্রায় ছয় বছর ডেট করেন তারা। তারপর ২০১৮ সালে চারহাত এক হয় তাদের। সম্প্রতি দীপিকা-রণবীরের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছিল। কিন্তু ফের পুরনো ছন্দে ধরা দিলেন এই তারকা দম্পতি। এখনও যে প্রেম আগের মতোই মিষ্টি-মধুর রয়েছে তা এবার খোলাখুলি বুঝিয়ে দিলেন পর্দার বাজিরাও-মস্তানি।