NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ষড়যন্ত্রকে নস্যাৎ করার উদাহরণ আমাদের আছে : ঢাবি উপাচার্য


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪১ এএম

>
ষড়যন্ত্রকে নস্যাৎ করার উদাহরণ আমাদের আছে : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ষড়যন্ত্র সবসময় ছিল, থাকবে। কিন্তু ষড়যন্ত্রকে নস্যাৎ করার উদাহরণ আমাদের আছে। অপশক্তিদের বিভিন্ন ধরনের অপপ্রয়াস থাকে। ইতিহাসের চেতনা দিয়ে সেগুলো মোকাবিলা করাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ঢাবি উপাচার্য বলেন, যতদিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসৃত নীতি, আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ চলবে, ততদিন দেশ বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে থাকবে। 

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি এই প্রক্রিয়া চলমান থাকবে। কারণ যেকোনো সমাজে আইনের শাসনের জন্য এ বিষয়টি গুরুত্বপূর্ণ।