NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

আ. লীগের ‘অনুরোধে’ গণমিছিল করবে না বিএনপি


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৪ এএম

আ. লীগের ‘অনুরোধে’ গণমিছিল করবে না বিএনপি

ঢাকা: ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

 

 

দলটির সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতিনির্ধারকরা। স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগের অনুরোধে আমরা মিছিলের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচির নতুন দিন নির্ধারণ করা হবে। ’

এর আগে মঙ্গলবার বিকেলে দলীয় এক কর্মসূচিতে বিএনপিকে ২৪ ডিসেম্বর কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুই মাস আগে আমাদের নেত্রী ২৪ তারিখ ডিকলেয়ার (ঘোষণা) করেছেন। এই কর্মসূচির অর্থ সংঘাতের উসকানি দেওয়া। ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে বিএনপি। ’

সেতুমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ২৪ ডিসেম্বরের কর্মসূচির সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানানো হলো বিএনপির তরফ থেকে।