NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিজয় দিবসে গোটা রাজধানী যেন বিনোদনকেন্দ্র


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৮ এএম

>
বিজয় দিবসে গোটা রাজধানী যেন বিনোদনকেন্দ্র

বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস আজ। আনন্দের এ দিনটিকে উদযাপন করতে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। একইসঙ্গে বিজয় উদযাপনে নেমেছে সাধারণ মানুষ। আর এতে বিজয় দিবসকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে শাহবাগ, রমনা পার্ক ও শিল্পকলা অ্যাকাডেমি ঘুরে দেখা যায়, জনসমাগমে জমজমাট হয়ে উঠেছে স্থানগুলো। এসব জায়গায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। বন্ধুবান্ধবসহ এসেছেন কেউ কেউ।

সেগুনবাগিচায় বসবাস করেন বেসরকারি চাকরিজীবী সাদ্দাম হোসেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, ছুটির দিন তো খুব কমই পাওয়া হয়। তাই পরিবার নিয়ে ঘোরাঘুরিও খুব বেশি একটা হয় না। অনেকদিন পর ঘুরতে আসতে পেরে খুবই ভালো লাগছে।

dhakapost

সবচেয়ে উচ্ছ্বসিত দেখা গেছে ছোট্ট শিশুদের। বাবা-মায়ের সঙ্গে রমনা পার্কে ঘুরতে এসেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাইশা। সে জানায়, ঘুরতে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে নানারকম খেলাধুলাও করেছি।

 

মাইশার পাশেই খেলছিল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রুবায়েত। আজকে কি দিবস? এটা জিজ্ঞেস করতে সে জানায়, আজ বিজয় দিবস। এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা আমাদের আনন্দের দিন।

dhakapost

বেশ কয়েকজন বন্ধুসহ শিল্পকলা অ্যাকাডেমিতে ঘুরতে এসেছেন কলেজপড়ুয়া শিক্ষার্থী ইয়ামিন। তিনি বলেন, আজ আমাদের একটা গৌরবের দিন, আনন্দেরও দিন। তাই দিনটি উদযাপনে বন্ধুবান্ধবসহ ঘুরতে এলাম। তবে ঢাকায় তো ঘোরাঘুরির স্থান খুবই কম। এগুলো আরও বাড়ানো উচিত বলে আমরা মনে করি।

হাতিরঝিলজুড়ে বিজয়ের আনন্দ