NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০১:০৮ এএম

শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন : সেতুমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আত্মশক্তি হলো মূল কথা। সেই আত্মশক্তিতে আমরা আজকে বলিয়ান একটা জাতি। সারা পৃথিবীতে মহামন্দা, সেই বাতাসের আঁচ আমাদের এখানেও লেগেছে।

 

সংকটের মধ্যে শেখ হাসিনাই এক মাত্র নেতা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।

 

আজ রবিবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখব। এই পরিবার থেকে শিখার আছে। আজকে সততা, সাহস কোথাও যেতে হবে না, কোনো মনীষী নিবন্ধন পড়তে হবে না। আমাদের জাতির পিতা থেকে আমরা শিক্ষা নেব।

তিনি বলেন, আজকে পাকিস্তান আমাদের চেয়ে শক্তিশালী আত্মসামাজিক কোনো বিষয়ই নেই, শক্তিশালী তাদের শ খানেক বিধ্বংসী বোমা আছে। আমাদের কাছে বিধ্বংসী বোমা নেই। তাছাড়া অন্য কোনো অংশে পাকিস্তান আমাদের বিট করতে পারেনি।

গত আগস্ট মাসের পাকিস্তানের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়শী প্রশংসা করে পাকিস্তানের এক প্রদেশে সাবেক মুখ্যসচিব একটি নিবন্ধন লিখেন। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে দেশটি ৭৫ শতাংশ দরিদ্র ছিল। কিন্তু এখন পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ ধনী। স্বাধীনতা চেয়ে, স্বাধীনতা এনে বঙ্গবন্ধু ভুল করেননি।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সভা সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।