NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার মেসি


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৯ পিএম

>
বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার মেসি

মাথা উঁচু করেই বিশ্বকাপকে বিদায় জানালেন লিওনেল মেসি। ফাইনালে করেছেন জোড়া গোল। সর্বাধিক গোলের তালিকায় ফ্রান্সের কিলিয়ান এমবাপে তাকে টেক্কা দিলেও কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন মেসি। পেয়েছেন গোল্ডেন বল। এর মাধ্যমে বিশ্বমঞ্চে দুইবার গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার হলেন মেসি।

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। কিন্তু সেইবার জার্মানির কাছে ১-০ গোলে হারের পর চোখের জলে সেই পুরস্কার নিয়েছিলেন মেসি। তবে বিদায় মঞ্চ রাঙিয়ে এবার হাসতে হাসতে নিলেন সে পুরস্কার।

পাশাপাশি ফাইনাল ম্যাচে আরো রেকর্ড করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি নকআউট পর্বের সব ম্যাচেই গোল করেছেন।

ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে জয় আর্জেন্টিনার, তাতেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকাশি-সাদারা।